Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

BN DESK
05 September 2026, 10:05 PM পড়তে ১ মিনিট

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদ মিয়া (১২) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৪ মে) সকাল ১০টায় উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হিংগারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জিহাদ মিয়া হিংগারপাড়া গ্রামের নুরুল ইসলাম নুরুর ছেলে। সে হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

এলাকাবাসীর বরাত দিয়ে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক ফকির বলেন, জিহাদ মিয়া প্রতিবেশী দাদা শাহিম মিয়ার বাড়িতে বেড়াতে যায়। এ বাড়িতে থাকা একটি চার্জারভ্যানে বসামাত্র বিদ্যুতায়িত হয়। বাড়ির লোক টের পেয়ে জিহাদ মিয়াকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হিংগারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম বলেন, জিহাদ মিয়া আমাদের প্রতিষ্ঠানে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। ছেলেটি অত্যন্ত নম্রভদ্র ছিলো। ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে হিংগারপাড়া গ্রামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ধরণের ঘটনায় খুবই দু:খজনক।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক স্বপন কুমার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাদুল্লাপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার