Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাদুল্লাপুর স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

BN DESK
04 September 2026, 12:47 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সাদুল্লাপুর স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার হৃদয় মিয়া (২৫) নামের এক যুবক তার স্ত্রী রিয়া মনি খাতুনকে (২১) তালাক দিয়ে ২৫ কেজি গরুর দুধ দিয়ে গোসল করে স্বস্তির কথা জানিয়েছেন। গতকাল শুক্রবার ১৮ জুলাই বিকেলে উপজেলার ইদিলপুর ইউনিয়নের জমিদার বাজারে দুধ দিয়ে গোসল করেন ওই যুবক।

স্থানীয়রা জানায়, তরফপাহাড়ী গ্রামের আব্দুর রউফ হাই মিয়ার ছেলে হৃদয় মিয়া ১১ মাস আগে একই গ্রামের মৃত ময়নুল ইসলামের মেয়ে রিয়া মনিকে বিয়ে করেন। এরপর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলতে থাকে। এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার উভয়পক্ষের সম্মতিতে এই দম্পতির বিবাহ বিচ্ছেদ ঘটে। স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল করেছেন হৃদয় মিয়া।

সাদুল্লাপুরের ইদিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ওই স্থানে দুধ দিয়ে গোসল করার ঘটনাটি লোকমুখে শুনেছি। স্থানীয় সাব-কাজী ছামছুল আলম জানান, উভয় পক্ষের সম্মতিকে খোলা তালাক হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাদুল্লাপুর স্ত্রীকে তালাক দিয়ে ২৫ কেজি দুধ দিয়ে গোসল

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার