Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি সদস্যসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

BN DESK
04 September 2026, 03:28 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি সদস্যসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে বাঁশঝাড়ে গোপনে বসানো জুয়ার আসরে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের সদস্য পুষ্প চন্দ্র দাসসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার দিবাগত রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচার মন্ডলপাড়া গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাদেরকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রীপুর ইউনিয়ন পরিষদের ৬নম্বর ওয়ার্ড সদস্য ও ভেলারায় মাঝিপাড়া গ্রামের মৃত প্রফুল্ল চন্দ্র দাসের ছেলে পুষ্প চন্দ্র দাস (৪০), দক্ষিণ সীচা (ছাতিনামারী) গ্রামের জবেদ আলীর ছেলে সামিউল ইসলাম (৪০) এবং সীচা মন্ডলপাড়া গ্রামের মৃত হানিফ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৪৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে চন্ডিপুর ইউনিয়নের সীচা (মন্ডলপাড়া) গ্রামের আমিনুল ইসলাম ঘটকের বাড়ির পিছনের বাঁশঝাড়ে জুয়ার আসর বসেছে। পরে কঞ্চিবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) দীপক চন্দ্র রায় সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ারুরা পালানোর চেষ্টা করে।

তবে শেষ পর্যন্ত তিনজনকে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার ৩শ’ টাকা এবং জুয়ার সরঞ্জাম জব্দ করা হয়। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ  আব্দুল হাকিম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ১৮৬৭ সালের জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ইউপি সদস্যসহ ৩ জুয়াড়ি গ্রেফতার

B
BN DESK | 21 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার