সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে ইন্টারনেট ব্যবসায়ী আশানুর রহমান আকন্দকে প্রাণ নাশের হুমকির ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে। গত বুধবার উপজেলার সীচা চৌরাস্তা নামক স্থানের তিনটি গ্রামে ইন্টারনেট ক্যাবল স্থাপন করার কারণে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে ইন্টারনেট সংযোগকারী ২শ’ মিটার ক্যাবল কেটে সংযোগ বিচ্ছিন্ন করে প্রাণনাশের হুমকি প্রদান করে।
এবিষয়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে সুন্দরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী আশানুর রহমান আকন্দ। আশানুর রহমান আকন্দ উপজেলার চন্ডিপুর ইউনিয়নে চন্ডিপুর গ্রামের মৃত আনোয়ার হোসেন আকন্দের ছেলে।
সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল হাকিম আজাদ জানান, এবিষয়ে একটি লিখিত অভিযোগে পেয়েছি, অভিযোগের বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।