Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

BN DESK
04 September 2026, 12:24 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জাম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো: ডেবিট মিয়া (৫০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বামনডাঙ্গা মনমোহিনী বহুমূখী উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে। নিহত ডেবিট মিয়া ওই সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র গ্রামের মৃত শামসুল হক ব্যাপারীর ছেলে।

স্থানীয়রা জানান, সকালে স্কুল মাঠের একটি বড় জামগাছে উঠে ফল পাড়ছিলেন ডেবিট মিয়া। হঠাৎ তিনি গাছের মগডাল ভেঙে নিচে পড়ে যান। সঙ্গে সঙ্গে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার চেষ্টা করলেও পথেই তার মৃত্যু হয়।

সর্বানন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে স্কুলমাঠের জামগাছে উঠে জাম পাড়ার সময় ডেবিট মিয়া গাছ থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এমন মর্মান্তিক মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাছ থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু

B
BN DESK | 18 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার