Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা আজম কারাগারে

BN DESK
04 September 2026, 12:37 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা আজম কারাগারে

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ।

এর আগে শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। সোহানুর রহমান আজম সুন্দরগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মীরগঞ্জ বালাপাড়া গ্রামের মৃত ইমদাদুল হক ওরফে এনদা মিয়ার ছেলে। তিনি নিষিদ্ধ ঘোষিত পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এছাড়াও তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক এবং একসময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় নেতা ছিলেন। সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন, ২০১৪ সালে জামায়াত কর্মী শাহাবুল ইসলাম হত্যা মামলায় অজ্ঞাত আসামিদের একজন হিসেবে আজমকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের পাশে জামায়াত কর্মী শাহাবুল ইসলামকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।

ঘটনার দীর্ঘদিন পর গেল বছরের ২২ অক্টোবর নিহতের ছোট ভাই এসএম শাহজাহান কবির বাদি হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী ও পতিত উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দা খুরশিদ জাহান স্মৃতিকে প্রধান আসামি করা হয়।

এছাড়া ৭৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৪০-৫০ জনকে আসামি করা হয়। সেই মামলায় গ্রেফার দেখিয়ে এবার নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা সোহানুর রহমান আজমকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে জামায়াত কর্মী হত্যা মামলায় যুবলীগ নেতা আজম কারাগারে

B
BN DESK | 16 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার