Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য

BN DESK
03 September 2026, 04:05 PM পড়তে ১ মিনিট

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মাধ্যমিক স্তরের ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য হওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন প্রতিষ্ঠান গুলোতে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকার কারণে প্রশাসনিক ব্যবস্থাসহ শিক্ষাকার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

প্রধান শিক্ষকের পদ শূন্য প্রতিষ্ঠান গুলো হলো- সীচা উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয়(পদ নিয়ে জটিলতা), নাজিমাবাদ বি এল উচ্চ বিদ্যালয়, জরমনদী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ফলগাছা উচ্চ বিদ্যালয়, ধর্মপুর এস আইডি ভোকেশনাল স্কুল, শাহজাহান কমার্শিয়াল ইন্সটিটিউট, জামালহাট বালিকা উচ্চ বিদ্যালয়, পূর্ব ছাপড়হাটি বালিকা উচ্চ বিদ্যালয়, ধর্মপুর পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, নতুন দুলাল ভরট উচ্চ বিদ্যালয়দ, কাশিমবাজার বালিকা উচ্চ বিদ্যালয়, চাচিয়ামীরগঞ্জ চরকেরহাট বালিকা উচ্চ বিদ্যালয়, খন্দকারপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বাজারপাড়া উচ্চ বিদ্যালয়, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের গুরুত্বপূর্ণ পদটিও শূন্য রয়েছে।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো: বেলাল হোসেন বলেন- দীর্ঘদিন এসকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকায় প্রশাসনিক ব্যবস্থা ও শিক্ষাকার্যক্রম ব্যাহত হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে দ্রুততম সময়ের মধ্যে প্রধান শিক্ষক নিয়োগ বা পদায়ন দেয়া দরকার।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জে ১৭টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের পদ শূন্য

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার