Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার স্টেশনমাস্টার যাত্রীদের হাতে লাঞ্ছিত

BN DESK
04 September 2026, 12:42 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার স্টেশনমাস্টার যাত্রীদের হাতে লাঞ্ছিত

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে লালমনিরহাট এক্সপ্রেস ডাউনট্রেনের যাত্রীদের কাছে লাঞ্ছিত হয়েছেন গাইবান্ধা স্টেশন মাস্টার আবুল কাশেম। প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধায় পৌঁছালে প্রচন্ড ভিড়ের মধ্যে বগিতে ওঠার সময় এক নারী ও পুরুষ যাত্রীর প্রবল বাগবিতন্ডা নিরসন করতে গেলে যাত্রীদের স্বজনরা স্টেশন মাস্টারের উপর চড়াও হয় ও তাকে মারধর করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, স্টেশনে অবস্থানকারী জিআরপি পুলিশ ও নিরাপত্তায় থাকা সবাই নিরব ভূমিকা পালন করে। কি করব মার তো খেয়েছি, কাকে অভিযোগ দেব? অভিযোগ দিলে কি আর মার ফেরত পাব? গাইবান্ধা রেলস্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, যাত্রীদের ঘেরাও ও ধাক্কাধাক্কিতে বগির ভিতরে আটকা পড়েছিলেন তিনি। বিষয়টি সামলাতে তার সহযোগীদের আদেশ দেওয়ার আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার স্টেশনমাস্টার যাত্রীদের হাতে লাঞ্ছিত

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার