Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় গণপিটুনিতে শিশু ধর্ষক নিহত

BN DESK
08 October 2025, 07:51 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধায় গণপিটুনিতে শিশু ধর্ষক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের শিশুর সেই ধর্ষক গণপিটুনিতে নিহত হয়েছে। হাবিল মিয়া (৫০) নামের অভিযুক্ত ওই ধর্ষককে গতকাল শনিবার মধ্যরাতে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামের লোকজন আটক করে গণপিটুনি দিলে সে গুরুতর আহত হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া নামের ওই ব্যক্তি একই গ্রামের ৬ বছরের এক শিশুকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়।

এতে অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটি গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে পরদিন শনিবার গোবিন্দগঞ্জ থানায় এজাহার দাখিল করা হয়।

এদিকে ওই দিনগত মধ্যরাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় গণপিটুনিতে শিশু ধর্ষক নিহত

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার