Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে সড়কে ৫ শতাধিক মোটরসাইকেল চালক

BN DESK
03 September 2026, 03:56 PM পড়তে ১ মিনিট

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা জেলায় টানা তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ করেছেন প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তারা শহরের গুরুত্বপূর্ণ ফোরলেন সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

বিক্ষোভকারীরা জানায়, স্থানীয় রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের তেল সরবরাহ বন্ধ রেখেছে। এতে করে তারা চরম দুর্ভোগে পড়েছে। সমস্যার সমাধানের দাবিতে চালকেরা গত সোমবার রাত থেকেই পাম্পের সামনে অবস্থান নেয়। কিন্তু কোনো সমাধান না পেয়ে আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাধ্য হয়ে সড়ক অবরোধে নামে।

এ ব্যাপারে গাইবান্ধা জেলার ২২টি ফিলিং স্টেশনে ২২জন ট্যাগ অফিসার তেলপাম্পগুলোর তদারকিতে যুক্ত হয়েছেন। দ্রুত সমস্যা কাটিয়ে উঠবে বলে তারা জানিয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে সড়কে ৫ শতাধিক মোটরসাইকেল চালক

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার