Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

BN DESK
03 September 2026, 03:03 PM পড়তে ১ মিনিট

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে পারিবারিক কলহের জেরে দাফনের তিন বছর দেড় মাস পর ছোট বোনের লাশ কবর থেকে উত্তোলন করে অন্যের জমিতে দাফন করলেন বড় ভাই মমতাজ মিয়া। এমন ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রোববার (৮ মার্চ) সকালে পলাশবাড়ী পৌর শহরের ১ নম্বর ওয়ার্ডের বাঁশকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত ছোট বোন জোবেদা বেগম (৬০) ওই এলাকার তারা মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান, ২০২৩ সালে মারা যান একই এলাকার মমতাজ মিয়ার ছোট বোন জোবেদা বেগম। নিহতের স্বামী তারা মিয়ার নিজের জায়গা জমি না থাকায় জোবেদা বেগমের বড় ভাই মমতাজ মিয়ার জমিতে লাশ দাফন করা হয় সেসময়। ঘটনার তিন বছর দেড় মাস পর এসে পারিবারিক কলহ বাধলে মমতাজ মিয়া ও তার স্ত্রী কোহিনুর বেগম ওই লাশটি কবর থেকে তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।

এরই ধারাবাহিকতায় রোববার সকালে কবরটি খুঁড়ে দাফনকৃত জোবেদা বেগমের লাশটি অনত্র করব দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন পলাশবাড়ী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ও বাঁশকাটা এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান। তিনি বলেন, এমন ঘটনা অমানবিক।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় তিন বছর পর কবর থেকে লাশ উত্তোলন করে অন্যত্র দাফন

B
BN DESK | 09 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার