Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান গ্রেফতার ২

BN DESK
04 September 2026, 02:36 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান গ্রেফতার ২

গাইবান্ধা জেলা প্রতিনিধি : গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার অস্থায়ী সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আসিব বিশ্বাসের নেতৃত্বে ৬ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়নের সেনা সদসদের একটি চৌকোস দল আজ বুধবার গাইবান্ধা পৌরশহরের কুঠিপাড়া মিতালী পাড়া এলাকায় এ অভিযান চালিয়ে নকল শিশুখাদ্য প্রস্তুতকারী দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- শাকিল মিয়া (৩২) ও মিঠু মিয়া (৩৭) ।

জানা যায়, আটক দুই ব্যক্তি তাদের বাসায় অবৈধভাবে নকল শিশু খাদ্য তৈরির কারখানা স্থাপন করেছিল। অভিযানের সময় দুটি কারখানায় ৮টি মেশিন এবং বিপুল পরিমাণ শিশু খাদ্য ও পানীয় দ্রব্য জব্দ করে সেনাসদস্যরা। কারখানা থেকে অর্থও উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এলাকাবাসী বলছেন, দীর্ঘদিন ধরে শিশুদের স্বাস্থ্য ঝুঁকিকর এসব নকল খাদ্যপণ্য উৎপাদন করে তা স্থানীয় বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় নকল শিশু খাদ্য তৈরির কারখানায় অভিযান গ্রেফতার ২

B
BN DESK | 28 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার