Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ দুইজনের মৃত্যু

BN DESK
05 September 2026, 10:07 PM পড়তে ১ মিনিট

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পৌরশহরের রাইগ্রাম এলাকায় যাত্রীবাহী বাসচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী ছাত্রলীগ নেতাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক যুবক।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, বুধবার রাত পৌনে ১টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-পলাশবাড়ী সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক পৌরশহরের পশ্চিম গোয়ালপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে হাসান আলী প্রধান (২৬) ও একই গ্রামের কফিল উদ্দিনের ছেলে অটোরিকশাচালক সিদ্দিক আলী (৩৫)। গুরুতর আহত যুবকের নাম মারুফ প্রধান (১৮)। তিনি পলাশবাড়ী পৌর শহরের বাসিন্দা।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে রাইগ্রাম থেকে অটোরিকশায় শহরের দিকে আসছিলেন হাসান ও মারুফ নামে দুই যুবক। রাইগ্রাম মোড়ে চালক অটোরিকশাটি ঘোরানোর সময় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে চালকসহ তিনজন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরের দিকে পর্যায়ক্রমে হাসান ও সিদ্দিকের মৃত্যু হয়। গুরুতর আহত মারুফের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এসআই ফারুক জানান, রমেক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় নিহত দুই যুবকের ময়নাতদন্ত অনুষ্ঠিত হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশ ‍দুটি তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এলাকা: গাইবান্ধা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় বাসচাপায় ছাত্রলীগ নেতাসহ দুইজনের মৃত্যু

B
BN DESK | 28 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার