Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

BN DESK
04 September 2026, 12:48 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।

শুক্রবার ( ০৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ি আঞ্চলিক মহাসড়কের ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই ইজিবাইকের তিন যাত্রী নিহত হয়েছেন বলে জানিয়েছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলি ভুট্টু।

 

নিহতরা হলেন-পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের নছির উদ্দীনের ছেলে অটোচালক গনি মিয়া (৪০), সাজ্জাদ মিয়ার ছেলে লিয়াকত (১৮) ও ওয়াদুদ মিয়ার ছেলে ইবনুল (১৮)।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢোলভাঙ্গা বাজারের পশ্চিমে দোকানঘর নামক স্থানে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

জুলফিকার আলি ভুট্টু বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানায় নেওয়ার প্রক্রিয়া চলছে। বাসটি আটক করা হয়েছে।

এলাকা: গাইবান্ধা
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩

B
BN DESK | 06 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার