Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের 

BN DESK
09 October 2025, 06:01 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধায় শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের 

মফস্বল ডেস্ক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া (৫০) নামে একজন নিহত হয়েছে। শনিবার রাত ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। নিহত হাবিল মিয়া একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার বিকেলে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ছয় বছরের একটি শিশুকে ফুসলিয়ে তার বাড়িতে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় শিশুর বাবা থানায় একটি লিখিত অভিযোগ দেন। শনিবার রাতে এলাকাবাসী হাবিল মিয়াকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে প্রাণ গেল অভিযুক্তের 

B
BN DESK | 29 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার