Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত  করার প্রতিবাদ করায় পিতা-মাতাকে কুপিয়ে জখম

BN DESK
10 March 2026, 01:01 AM পড়তে ১ মিনিট

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধা আসাদুজ্জামান  উচ্চ বালিকা বিদ্যালয়ের এক ছাত্রীকে (১৩) উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় সন্ত্রাসীরা দোকানপাট ভাঙচুর ও লুটপাট করেছে। অন্যদিকে ঐ ছাত্রীর বাবা-মা ও অত্মীয় স্বজনদের ওপর চড়াও হয়ে মারপিটের ঘটনা ঘটেছে।

সন্ত্রাসীরা ছাত্রীর পিতা রঞ্জুমিয়াকে চাইনিজ কুড়াল দিয়ে মাথায জখম করে। কিশোরীর মায়ের শরীরের বিভিন্ন স্থানে  ধারালো অস্ত্র দিয়ে কোপায় ও অন্য দুইজনকে মারধোর করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। গাইবান্ধা পৌরসভার কাউয়া চত্বরে রোববার  বিকেলে এ ঘটনা ঘটেছে।

এ ঘটনায় ১৪ জনকে আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। কিশোরীর পিতামাতাসহ গুরুতর ৪ জন গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত  করার প্রতিবাদ করায় পিতা-মাতাকে কুপিয়ে জখম

B
BN DESK | 10 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার