Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধায় ৫ আসনের চারটিতে জামায়াত ও একটিতে বিএনপির জয়

BN DESK
03 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট

গাইবান্ধা জেলা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য জোটের মনোনীত প্রার্থীরা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অপরদিকে একটি আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় গাইবান্ধার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা চূড়ান্তভাবে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত প্রার্থী অধ্যাপক মো. মাজেদুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৩৯ হাজার ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৬৭৫ ভোট এবং জাতীয় পার্টির ব্যারিস্টার শামীম হায়দার পেয়েছেন ৩৩ হাজার ৭৩২ ভোট।

গাইবান্ধা-২ (সদর) আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল করিম ১ লাখ ২২ হাজার ৬৩০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. আনিসুজ্জামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ৮৯০ এবং জাতীয় পার্টির আব্দুর রশিদ সরকার পেয়েছেন ২১ হাজার ৩১০ ভোট।

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে জামায়াত প্রাার্থী আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু ১ লাখ ৬২ হাজার ৪৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৯ হাজার ৮৬৪ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. এটিএম আওলাদ হোসাইন পেয়েছেন ২ হাজার ৮৩৫ ভোট।

অন্যদিকে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ডা. আব্দুর রহিম পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২০০ ভোট এবং জাতীয় পার্টির কাজী মশিউর রহমান পেয়েছেন ২ হাজার ৩৩০ ভোট।

গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনে জামায়াত প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ ৮৭ হাজার ৯১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মো. ফারুক আলম সরকার পেয়েছেন ৭২ হাজার ৭৪১ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ পেয়েছেন ৩৭ হাজার ২৩৫ ভোট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধায় ৫ আসনের চারটিতে জামায়াত ও একটিতে বিএনপির জয়

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার