Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধা পলাশবাড়ীতে মোটরের সাথে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

BN DESK
05 April 2026, 04:33 AM পড়তে ১ মিনিট

গাইবান্ধা প্রতিনিধি: জেলার পলাশবাড়ী উপজেলায় সেচ পাম্পের মোটরের সাথে বিদ্যুতায়িত হয়ে মনি চন্দ্র (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা গ্রামের হিন্দুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মনি চন্দ্র ওই গ্রামের দেবেন্দ্রনাথ চন্দ্রের ছেলে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল ওহাব।

স্থানীয়রা জানায়, সকাল থেকে নিহত মনি চন্দ্র তার এক প্রতিবেশীর বাড়িতে কাজ করছিল। পরে দুপুরে সেসহ দুইজন পুকুরে পানি দেওয়ার জন্য বৈদ্যুতিক সেচপাম্প চালু করতে যান। এসময় সেচ পাম্পের মোটরে থাকা টিউবয়েল আগে থেকেই বিদ্যুতায়িত থাকায় সেটি স্পর্শ করার সাথে সাথেই তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধা পলাশবাড়ীতে মোটরের সাথে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

B
BN DESK | 05 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার