Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধা-৫ আসনে গণভোটের জনসচেতনতা বাড়াতে জাতীয় নাগরিক পার্টির প্রচারণা

BN DESK
08 February 2026, 11:53 PM পড়তে ১ মিনিট

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বাড়াতে গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসনের ফুলছড়ি ও সাঘাটা উপজেলার মাঠপর্যায়ের প্রচারণা জোরদার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উদ্যোগে বিভিন্ন হাট-বাজার, গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকায় সরাসরি গণসংযোগ, লিফলেট বিতরণ এবং সচেতনতামূলক আলোচনা চালানো হচ্ছে।

সরেজমিন দেখা যায়, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার হাট-বাজার, ঘাট এলাকা ও আশপাশের গ্রামগুলোতে এনসিপির নেতাকর্মীরা দলবদ্ধভাবে প্রচারণা চালাচ্ছেন। এসময় তারা গণভোটের উদ্দেশ্য, ভোট দেওয়ার পদ্ধতি এবং এর গুরুত্ব ব্যাখ্যা করছেন। লিফলেটের মাধ্যমে সংক্ষিপ্ত তথ্য তুলে ধরা হয়, যাতে স্বল্পশিক্ষিত বা প্রথমবার ভোট দেওয়া ব্যক্তিরাও বিষয়টি বুঝতে পারেন।

স্থানীয় ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভোটাররা এ প্রচারণায় ইতিবাচক সাড়া দিচ্ছেন। অনেকেই সরাসরি প্রশ্ন করে বিষয়টি বোঝার চেষ্টা করছেন, যা কর্মসূচিকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

স্থানীয়দের মতে, এ ধরণের সরাসরি গণসংযোগ ভোটারদের মধ্যে আগ্রহ বাড়াচ্ছে এবং গণভোট নিয়ে আলোচনা তৈরি করছে। সচেতনতা বাড়লে মানুষ আত্মবিশ্বাসের সাথে ভোটকেন্দ্রে যাবে।

কর্মসূচিতে অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির গাইবান্ধা জেলার যুগ্ম সদস্য সচিব মাসুদুর রহমান আরিফ বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সচেতন অংশগ্রহণ নিশ্চিত করতে হলে আগে মানুষের মধ্যে পরিষ্কার ধারণা তৈরি করা জরুরি। তাই তারা ঘরে ঘরে গিয়ে এবং জনসমাগমস্থলে দাঁড়িয়ে গণভোটের বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করা হচ্ছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনিত গাইবান্ধা-৫ আসনের এম্বাসেডর জাহিদ হাসান জীবন বলেন, গণভোট নিয়ে অনেকেই জানতে চান কীভাবে অংশ নিতে হবে এবং কেন এটি গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করছি সহজ ভাষায় বিষয়গুলো বুঝিয়ে বলতে, যাতে সব শ্রেণি-পেশার মানুষ আত্মবিশ্বাসের সাথে সিদ্ধান্ত নিতে পারেন। মানুষের সচেতন অংশগ্রহণই গণতন্ত্রকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধা-৫ আসনে গণভোটের জনসচেতনতা বাড়াতে জাতীয় নাগরিক পার্টির প্রচারণা

B
BN DESK | 08 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার