Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধা-৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ কোথাও অপ্রীতিকর ঘটনার খবর নেই

BN DESK
03 September 2026, 02:01 PM পড়তে ১ মিনিট

সাঘাটা(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল থেকে নির্ধারিত সময়েই কেন্দ্রে কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়।

ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে পুলিশ, আনসার ও অন্যান্য বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচনী পরিবেশ স্বাভাবিক ও নিয়ন্ত্রিত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধা-৫ আসনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ কোথাও অপ্রীতিকর ঘটনার খবর নেই

B
BN DESK | 12 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার