Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাজায় সাত ইসরায়েলি সেনা নিহত

BN DESK
07 October 2025, 04:01 AM পড়তে ১ মিনিট
গাজায় সাত ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকার খান ইউনিস শহরে মঙ্গলবার একটি সাঁজোয়া যান বিস্ফোরণে তাদের ৬০৫তম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সাত সেনা সদস্য নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী (আইডিএফ) এর বিবৃতিতে বলা হয়, সেনারা সেখানে একটি সামরিক অভিযান পরিচালনা করছিল। এসময় তাদের সাঁজোয়া যানটির সঙ্গে একটি বিস্ফোরক সংযুক্ত করে তা বিস্ফোরণ ঘটানো হয়, ফলে গাড়িতে আগুন ধরে যায়। ঘটনাস্থলে থাকা আইডিএফ সেনারা আগুন নেভানোর চেষ্টা করে এবং সাঁজোয়া যানটি সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। এছাড়া, একই দিন সন্ধ্যায় ওই ব্যাটালিয়নের আরেকজন সেনা দক্ষিণ গাজায় এক পৃথক ঘটনায় মারাত্মকভাবে আহত হয় বলে জানিয়েছে আইডিএফ।

এদিকে ইরানের সঙ্গে সংঘাতের মধ্যেও গাজায় আগ্রাসন বন্ধ করেনি ইসরায়েল। সমানতালে অবরুদ্ধ এই উপত্যকায়ও হামলা চালিয়ে গেছে দখলদার বাহিনী। গাজার বিভিন্ন চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, সেখানে ত্রাণের অপেক্ষায় থাকা লোকজনের ওপর গুলি চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর হামলায় নতুন করে আরও কমপক্ষে ৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ৫৬ জন ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে নিহত হয়েছেন।  খবর : আল জাজিরা।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গাজায় সাত ইসরায়েলি সেনা নিহত

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার