Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

BN DESK
08 October 2025, 09:35 PM পড়তে ১ মিনিট
গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার দায়ে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। গুপ্তচরবৃত্তির অপরাধ প্রমাণিত হওয়ায় বুধবার (২৫ জুন) তাদের বিরুদ্ধে এই সাজা কার্যকর হয়। 

ইরানি বিচার ব্যবস্থার ক্রোড়পত্র মিযান বার্তা সংস্থা জানিয়েছে, মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ওই ব্যক্তিরা ইরানের এক উচ্চপদস্থ কর্মকর্তাকে গোপনে হত্যার উদ্দেশ্যে প্রয়োজনীয় সরঞ্জাম চোরাচালানিতে যুক্ত ছিল। ওই কর্মকর্তার নাম বা অন্য কোনও বিস্তারিত তথ্য মিযান প্রকাশ করেনি।

সাম্প্রতিক সংঘর্ষের আগে বহু বছর ধরে ইসরায়েলের সঙ্গে ছায়াযুদ্ধে জড়িত ছিল ইরান। এসময় মোসাদের সঙ্গে সম্পর্ক থাকা এবং ইরানের অভ্যন্তরে ইসরায়েলি স্বার্থ প্রতিষ্ঠায় জড়িত থাকার দায়ে অসংখ্য মানুষকে প্রাণদণ্ড দিয়েছে ইরানি আদালত। এসব অপরাধের মধ্যে রয়েছে দেশটির পরমাণু বিজ্ঞানীদের হত্যা থেকে শুরু করে পারমাণবিক কর্মসূচি ক্ষতিগ্রস্ত করার মতো বিভিন্ন ধরনের কর্মকাণ্ড ছিল। এদিকে, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিগত কয়েকদিনে ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে সাত শতাধিক মানুষকে গ্রেফতার করেছে ইরানি আইনশৃঙ্খলা বাহিনী।  খবর : রয়টার্স 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে আরও তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার