Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুরুতর অসুস্থ তামিম লাইফ সাপোর্টে 

BN DESK
03 September 2026, 09:02 PM পড়তে ১ মিনিট
গুরুতর অসুস্থ তামিম লাইফ সাপোর্টে 

স্পোর্টস ডেস্ক : মোহামেডানের হয়ে ডিপিএল’র ম্যাচ খেলতে সাভারের বিকেএসপি মাঠে হাজির হয়েছিলেন তামিম ইকবাল। সেখানেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ ক্রিকেট থেকে সদ্যই সাবেক হয়ে যাওয়া এই তারকা ক্রিকেটার।

প্রাথমিক অবস্থায় তাকে ঢাকায় আনার জন্য হেলিকপ্টার নেওয়া হলেও পরিস্থিতি মোটেই অনুকূলে ছিল না। শেষ পর্যন্ত বিকেএসপি’র পাশেই ফজিলাতুননেসা হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। সবশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়েছেন তামিম ইকবাল। এদিকে, তামিম ইকবালের সবশেষ অবস্থা সম্পর্কে ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল গণমাধ্যমকে জানান, বর্তমানে সাভারের ফজিলাতুননেসা মুজিব হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন তিনি। 

প্রসঙ্গত, ডিপিএল’র ম্যাচে আজ বিকেএসপির তিন নম্বর মাঠে মুখোমুখি হয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং শাইনপুকুর ক্রিকেট ক্লাব। জানা গেছে, টসের পরপরই অসুস্থ হয়ে পড়েন মোহামেডান অধিনায়ক তামিম। টস চলাকালেও বেশ অসুস্থই দেখাচ্ছিল তামিম ইকবালকে।  এদিকে, তামিম ইকবালের আকস্মিক অসুস্থতার খবরে আগে থেকে নির্ধারিত বিসিবির বোর্ড মিটিং স্থগিত করা হয়েছে। ঢাকা থেকে ইতোমধ্যে তার ভাই নাফিস ইকবাল এবং স্ত্রী পৌঁছেছেন। মিরপুর থেকে গিয়েছেন বিসিবির পরিচালকরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

গুরুতর অসুস্থ তামিম লাইফ সাপোর্টে 

B
BN DESK | 24 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার