Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

BN DESK
09 October 2025, 10:39 PM পড়তে ১ মিনিট
গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত আছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নিয়েছেন।

বৈঠকের বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ-পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট বৈঠকে আলোচনায় আসতে পারে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গুলশানে বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার