Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে একই স্থানে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশসহ নিহত ২

BN DESK
09 October 2025, 10:53 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে একই স্থানে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশসহ নিহত ২

মফস্বল ডেস্ক: গোপালগঞ্জ সদরের একই স্থানে এক ঘণ্টার ব্যবধানে ৬ গাড়ির সংঘর্ষ হয়েছে। এতে নিহত হয়েছেন পুলিশ সদস্যসহ ২ জন। আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

শনিবার (১৪ জুন) রাত আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনাগুলো ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের বাস প্রথমে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। আহত বাস যাত্রীদের উদ্ধারের সময় আরও তিনটি বাস ও একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। ফায়ার সার্ভিস গিয়ে আহতদের উদ্ধার করে।

হাসপাতালে মারা যায় ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশ সদস্য রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেলপার সেলিম। দুর্ঘটনার পর প্রায় দু’ঘণ্টা বন্ধ ছিলো যান চলাচল।

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গোপালগঞ্জে একই স্থানে ৬ গাড়ির সংঘর্ষে পুলিশসহ নিহত ২

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার