Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোপালগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

BN DESK
10 October 2025, 03:13 PM পড়তে ১ মিনিট
গোপালগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

গোপালগঞ্জে বাস চাপায় জিন্নাতুন বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নামক স্থানে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত জিন্নাতুন বেগম গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের আবুল মোল্লার স্ত্রী।

ওই নারীর মৃত্যুর তথ্য নিশ্চিত করে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান, দুপুরে জিন্নাতুন বেগম  লোকালবাসে করে ডুমদিয়া বাসস্ট্যান্ডে এসে নামেন। সেখানে দাড়িয়ে থাকা অবস্থায় ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এলাকা: গোপালগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গোপালগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার