Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল : পাকিস্তান অধিনায়ক

BN DESK
03 September 2026, 05:18 PM পড়তে ১ মিনিট
ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল : পাকিস্তান অধিনায়ক

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবে এই দু’দল। তার আগে আজ (শনিবার) মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। বাংলাদেশকে বেশ সমীহ করছেন তিনি।

বাংলাদেশকে ভালো দল উল্লেখ করে সালমান বলেন, ‘এটা আমাদের জন্য অ্যাওয়ে কন্ডিশন। যেকোনো মাঠ, যেকোনো ভেন্যু এবং যেকোনো দেশেই বাংলাদেশ ভালো দল। বিশেষ করে ঘরের মাঠে খেলা হলে তো খুবই ভালো দল। আমরা জানি কী কী চ্যালেঞ্জ সামনে আসতে পারে। মাঠে নামতে আমরা এক্সাইটেড এবং চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি।’ গত ৯ বছর পাকিস্তানকে টি-টোয়েন্টিতে হারাতে পারেনি বাংলাদেশ। তবে এসব নিয়ে ভাবতে নারাজ পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমরা অতীত নিয়ে এত ভাবছি না, ভাবছি না ৯ বছর কী হয়েছে। আমরা আমাদের খেলায় মনোযোগ রাখছি। এই সিরিজও ব্যতিক্রম নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি বল ধরে ধরে এগোতে চাই। যদি তিনটি ম্যাচই জিততে পারি, খুব খুশি হবো।’

নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী সালমান। পাক অধিনায়ক বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেট প্রতি ৬ মাসে বদলে যাচ্ছে। আমরা আমাদের বেসিক ক্রিকেট খেলতে চাই। যে দলই আসুক ভালো খেলতে হবে। এখন যারা আছে ওদের নিয়ে আমরা আশাবাদী। নতুন দুইজন ফাস্ট বোলার দলে এসেছে। তারা খুবই সম্ভাবনাময়। তাদের নিয়ে আমি খুব আশাবাদী এবং রোমাঞ্চিত।’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঘরের মাঠে বাংলাদেশ খুবই ভালো দল : পাকিস্তান অধিনায়ক

B
BN DESK | 19 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার