Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঘরের মাঠে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ

BN DESK
03 September 2026, 02:35 PM পড়তে ১ মিনিট
ঘরের মাঠে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : টানা চার ম্যাচে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল বাংলার নারীদের। আজকের ম্যাচটি তাদের জন্য ছিল কেবলই মর্যাদা রক্ষার। ঘরের মাঠে তারও পারেনি টাইগ্রেসরা। ৫ ম্যাচের সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ২২ রানে হেরে হোয়াইটওয়াশ হলো জ্যোতিরা।


আজ বৃহস্পতিবার (৯ মে) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ২৮ বলে ৩৭ রান করেন হেমলতা। জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ বলে ৩৭ রান করেছেন রিতু মণি। রিতুর বিদায়ের পর ক্রিজে আসা রাবেয়া খাতুনকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান শরিফা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। ২১ বলে ২৮ রানে অপরাজিত থাকেন শরিফা। ভারতের পক্ষে রাধা যাদব নেন ৩টি উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ঘরের মাঠে হোয়াইটওয়াশই হলো বাংলাদেশ

B
BN DESK | 09 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার