Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চকরিয়ায় ঘরের চালা ভেঙে বন্যহাতির আক্রমণে নারী নিহত

BN DESK
10 October 2025, 04:12 AM পড়তে ১ মিনিট
চকরিয়ায় ঘরের চালা ভেঙে বন্যহাতির আক্রমণে নারী নিহত

নিউজ ডেস্ক:  কক্সবাজারের  চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকায় বন্যহাতির আক্রমণে ইসমত আরা বেগম (৩৫) নামে একজন গর্ভবতী নারী নিহত হয়েছেন।


সোমবার (২৩ জুন) রাতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ইসমত আরা বেগম একই এলাকার মো. আলমগীরের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে একদল বন্যহাতি শাবকসহ ছাইরাখালী এলাকায় প্রবেশ করে। এ সময় ইসমত আরার পালিত কুকুর হাতি শাবককে ধাওয়া করলে এক প্রাপ্তবয়স্ক হাতি ক্ষিপ্ত হয়ে ঘরের চালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে। হাতিটি শুঁড়ে নিয়ে ইসমত আরাকে আছাড় দিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। 


এ সময় ঘরে ইসমত আরার চার শিশু সন্তান থাকলেও তারা অক্ষত থাকে। ঘটনার সময় নিহতের স্বামী বাড়ির বাইরে ছিলেন।


ফাঁশিয়াখালী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন জানান, ঘটনাস্থলটি রিজার্ভ বনের ভিতরে হাতির বিচরণক্ষেত্রে অবস্থিত। নিহত নারী ওই এলাকাতে ঝুপড়ি ঘর করে বসবাস করতেন।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, ‘‘বন্যহাতির আক্রমণে নিহত গর্ভবতী নারীর পরিবারের পাশে প্রশাসন রয়েছে। তাদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

চকরিয়ায় ঘরের চালা ভেঙে বন্যহাতির আক্রমণে নারী নিহত

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার