Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

BN DESK
10 October 2025, 04:49 PM পড়তে ১ মিনিট
চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

চট্টগ্রাম নগরীতে ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রায় ভিড়ের মধ্যে গরমে অসুস্থ ও পদদলিত হয়ে ২ জন মারা গেছেন। এছাড়া জশনে জুলুসে পদদলিত হয়ে আহত পাঁচজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) শোভাযাত্রা চলাকালীন মুরাদপুর মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন জানিয়েছেন, ভিড়ে গরমে অসুস্থ হয়ে মারা গেছেন ৬০ বছর বয়সী আইয়ুব আলী। তার বাড়ি পটিয়া উপজেলার মেহের আঁটি গ্রামে, তার বাবার নাম নুর ইসলাম।

এছাড়া পদদলিত হয়ে ১৩ বছরের কিশোর সাইফুল মারা গেছেন। সাইফুল নগরীর বাকলিয়ার কালা মিয়া বাজার এলাকার রমজান আলী বাড়ির মোহাম্মদ টিপুর ছেলে।

আহত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে একজন আইসিইতে, দুইজন ক্যাজুয়ালটি ও দুইজন অর্থোপেডিক্স ওয়ার্ডে ভর্তি আছেন।

এর আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই নূরে আলম আশিক বলেন, “জশনে জুলুসে গরমে অসুস্থ হয়ে এক ব্যক্তি মাটিতে পড়ে যান। তাকে অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ইসলামের শেষ নবী হযরত মুহম্মদ (সা.) এর পৃথিবীতে আগমন এবং বিদায়ের দিনে ঈদে মিলাদুন্নবীতে জশনে জুলুসে হাজারো মানুষের ঢল নামে চট্টগ্রামে।

চট্টগ্রামে শনিবার ৫৪তম বারের মত এই আয়োজন করা হল। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে সকালে নগরীর ষোলশহরের আলমগীর খানকা-এ-কাদেরিয়া-সৈয়দিয়া তৈয়্যবিয়া থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা।

এরপর শোভাযাত্রাটি নগরীর বিবিরহাট, মুরাদপুর, দুই নম্বর গেইট হয়ে জিইসি মোড়ে পৌঁছায়। পরে জিইসি থেকে দুই নম্বর গেইট হয়ে জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে মাদ্রাসার মাঠে মিলাদ, দোয়া ও মাহফিল শুরু হয়।

শোভাযাত্রায় চট্টগ্রাম নগরীর বিভিন্ন প্রান্ত এবং উপজেলা থেকে হাজারো মানুষ অংশ নেন। তবে অন্যান্য বারের তুলনায় এবার শোভযাত্রার পথ ছিল সীমিত। প্রতি বছর প্রায় পুরো নগরী জুড়ে শোভযাত্রা হলেও এবার নির্ধারিত রাস্তায় চলেছে শোভযাত্রা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

চট্টগ্রামে জশনে জুলুসে ‘অসুস্থ ও পদদলিত’ হয়ে ২ জনের মৃত্যু

B
BN DESK | 06 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার