Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ, অপরেটর আটক

BN DESK
10 October 2025, 04:01 PM পড়তে ১ মিনিট
চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ, অপরেটর আটক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :  ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী আন্ত:নগর রংপুর এক্সপ্রেস ট্রেনে এক নারী ট্রেন যাত্রী (৩৫) ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় যাত্রীরা ধর্ষক ট্রেন অপরেটর সাইফুল ইসলামকে (২৮) আটক করে ট্রেনে কর্তব্যরত রেলওয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে।

সাইফুল ইসলাম ওই ট্রেনের পিএ অপারেটর এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নিজামখাঁ গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। ধর্ষণের শিকার ওই নারীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলায়। তিনি বিবাহিত বলে জানা গেছে। গতকাল বুধবার চলন্ত ট্রেনে এ ঘটনা ঘটে।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমান জানান, গতকাল বুধবার সকালে আন্ত:নগর রংপুর এক্সপ্রেস ট্রেনটি সকাল নয়টায় ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসার পর ওই নারী টয়লেটে প্রবেশ করলে অপরেটর সাইফুল ওই একই টয়লেটে প্রবেশ করে এবং ওই নারীকে ধর্ষণ করে। পরে ধর্ষণের শিকার নারী বিষয়টি ট্রেন যাত্রী ও রেলওয়ে পুলিশকে জানান।

এ সময় ট্রেনে রেলওয়ে সৈয়দপুর থানার পুলিশ সাইফুলকে আটক করে। ট্রেনটি দুপুরে আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনে পৌছার পর পুলিশ ধর্ষণের শিকার নারী ও ধর্ষক সাইফুলকে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ওসি হাবিবুর রহমান আরো জানান, রেলওয়ে পুলিশের উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে ধর্ষণের শিকার নারী ও ধর্ষক সাইফুলকে বিকেলে আন্ত:নগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় পাঠানো হয়েছে।

এলাকা: বগুড়া আদমদিঘি
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

চলন্ত ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণ, অপরেটর আটক

B
BN DESK | 25 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার