Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
10 October 2025, 03:55 AM পড়তে ১ মিনিট
চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় র‌্যাবের অভিযানে একটি মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত ৯ বছর যাবৎ বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে পলাতক মিজানুর রহমান ওরফে মিজান (৪৫) নামে এক আসামি গ্রেফতার হয়েছে।

তিনি শিবগঞ্জের বিনোদপুর আইরামারী গ্রামের মহিজ উদ্দিনের ছেলে। র‌্যাব জানায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৬টায় শিবগঞ্জের মনাকষা বাজার থেকে র‌্যাব-৪ ব্যাটালিয়নের সিপিসি-৩ মানিকগঞ্জ ক্যাম্প ও র‌্যাব-৫ ব্যাটালিয়ন চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালে মিজানের বিরুদ্ধে রাজশাহীর বাঘা থানায় একটি মাদক মামলা দায়েরের পর তিনি পলাতক হন। বিভিন্ন ছদ্মবেশে তিনি বিভিন্ন স্থানে পালিয়ে থাকেন।

তার অনুপস্থিতিতে বিচার সম্পন্ন হয়। বিচারে তাকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ড দেয়া হয়।  সাজাপ্রদানকালে পলাতক থাকায় তাঁর নামে সাজা পরোায়ানা জারি হয়।

এরপর তাকে গ্রেফতারে বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাথে সাথে র‌্যাবও ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারবাহিকতায় মানিকগঞ্জ র‌্যাবের দেয়া তথ্যের ভিত্তিতে মিজান গ্রেফতার হন। গ্রেফতারের পর তাকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার দুপুরে মিজানকে চাঁপাইনবাবগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

চাঁপাইনবাবগঞ্জে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার