Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চা-বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট নেই বাংলাদেশের

BN DESK
03 September 2026, 11:40 PM পড়তে ১ মিনিট
চা-বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট নেই বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক : ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাটারদের ব্যর্থতায় নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ৩০৮ রানে অলআউট হলেও ২০২ রানের বড় লিড পায় প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।  ২০২ রানে পিছিয়ে থাকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ব্যর্থ হন ওপেনার সাদমান ইসলাম ও মুমিনুল হক। দলীয় ৪ রানের মধ্যে এই দুই ব্যাটারকে সাজঘরে ফেরান প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা। সাদমান ৭ বলে ১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুমিনুল।

এরপর ক্রিজে আসা অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা করেন মাহমুদুদল হাসান জয়। ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ। জয় ২০ বলে ১১ ও শান্ত ১৩ বলে ৫ রানে অপরাজিত আছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

চা-বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট নেই বাংলাদেশের

B
BN DESK | 22 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার