Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চা বিরতির আগে জুটি ভাঙলেন তাইজুল

BN DESK
10 May 2026, 10:16 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : তৃতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে খেই হারানো পাকিস্তানের হাল ধরেন সালমান আলী আগা ও মোহাম্মদ রিজওয়ান। দুজনে মিলে গড়েন ১১৯ রানের জুটি। এই দুই ব্যাটারের জুটিতে চিন্তার ভাঁজ পড়ে বাংলাদেশ দলের খেলোয়াড়দের কপালে।

তবে অবশেষে চা বিরতির আগে ভাঙা গেছে সেই জুটি। তাইজুল ইসলামের বলে ৭৯ বলে ৫৯ রান করে আউট হয়েছেন রিজওয়ান। বড় শট খেলার প্রচেষ্টায় উইকেট থেকে বেরিয়ে এসে আকাশে ভাসিয়ে দেন বল। সহজ ক্যাচ তালুবন্দি করেন মাহমুদুল হাসান জয়। রিজওয়ানের বিদায়ে ৩৪৯ রানে ৬ উইকেট হারিয়েছে পাকিস্তান। এখনও ৬৪ রান দূরে তারা বাংলাদেশের প্রথম ইনিংসের সংগ্রহ থেকে।

তার সঙ্গে জুটি গড়া সালমান আলী আগা অপরাজিত আছেন ৫৫ রানে। এই সেশনে পাকিস্তানের বোর্ডে জমা হয়েছে ৯৮ রান আর হারিয়েছে ১ উইকেট।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

চা বিরতির আগে জুটি ভাঙলেন তাইজুল

B
BN DESK | 10 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার