Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

BN DESK
03 September 2026, 03:23 PM পড়তে ১ মিনিট
দিনাজপুরের চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
 
২০ মার্চ শুক্রবার সকাল ৯ টায় উপজেলার সাঁইতাড়া ইউনিয়নের রাবারড্যাম এলাকায় জগন্নাথপুর গ্রামের চিরি নদীর পাড়ে ঈদগাহ মাঠে মোঃ আব্দুল আলিমের ঈমামতিতে সৌদি আরবের সাথে মিল রেখে এ নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে ৫০/৬০ জনের মত মুসল্লী অংশগ্রহন করেন। 
 
ঈদগাহ মাঠের সভাপতি হাসান আলীর কাছে ইফতারী, সেহরী, তারাবীহ নামাজ সবকিছু একসাথে করলেও ঈদের নামাজ আগে পড়ার কারণ জানতে চাইলে তিনি জানান, সৌদি আরবের সাথে মিল রেখে ২০০৯ সাল থেকে পবিত্র ঈদ উল ফিতর, পবিত্র ঈদুল আযহা নামাজ আদায় ও কুরবানী করে আসছেন। আগে মুসল্লী কম হলেও বর্তমানে বাড়তেছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য এর ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, লাইলাতুল কদর সারাবিশে^ একই দিনে রাতে হয়।
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

চিরিরবন্দরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত

B
BN DESK | 20 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার