Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চুরি ছাড়ার শর্তে নির্বাচিত হন কাউন্সিলর, আবার চুরি করতে গিয়ে ধরা!

BN DESK
04 September 2026, 06:52 PM পড়তে ১ মিনিট
চুরি ছাড়ার শর্তে নির্বাচিত হন কাউন্সিলর, আবার চুরি করতে গিয়ে ধরা!

মফস্বল ডেস্ক : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার কাউন্সিলর আব্দুর রাজ্জাক (৪০)। চুরি ছেড়ে দেওয়ার শর্তে এলাকাবাসী ভোট দিয়ে তাকে কাউন্সিলর নির্বাচিত করেছিলেন। কিন্তু পুরোনো চুরির পেশা ছাড়তে পারেননি তিনি। 

বুধবার (৩ এপ্রিল) ইফতারের সময় রাণীশংকৈলে মোটরসাইকেল চুরি করতে গিয়ে জনগণের কাছে হাতেনাতে ধরা খান এই জনপ্রতিনিধি। এসময় স্থানীয় জনতা রাজ্জাকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। আব্দুর রাজ্জাক রাণীশংকৈল পৌর শহরের ভাণ্ডারা এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে এবং পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর।

জানা গেছে, রাণীশংকৈল প্রগতি ক্লাবের পেছনে একটি ইফতার মাহফিলে মোটরসাইকেল চুরির সময় হাতেনাতে ধরা পরের রাজ্জাক ও তার এক সহযোগী। এসময় জনতা রাজ্জাক ও তার সহযোগীকে মারধর করে এবং একপর্যায়ে রাজ্জাকের ব্যবহৃত মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাজ্জাককে উদ্ধার করে।

স্থানীয়দের অভিযোগ, চুরি ছেড়ে দেওয়ার শর্তে এলাকাবাসী ভোট দিয়ে রাজ্জাককে কাউন্সিলর নির্বাচিত করেছিলেন। কিন্তু পুরোনো চুরির পেশা ছাড়তে পারেননি তিনি। 

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, কাউন্সিলর রাজ্জাক মোটরসাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়েছেন এমন খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেসময় স্থানীয় জনতা চোরকে আটকে রেখেছিল। পরে রাজ্জাক ও তার সহযোগীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

চুরি ছাড়ার শর্তে নির্বাচিত হন কাউন্সিলর, আবার চুরি করতে গিয়ে ধরা!

B
BN DESK | 04 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার