Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চোট পেয়ে তৃতীয় ম্যাচে ছিটকে গেলেন পেসার শরিফুল

BN DESK
10 October 2025, 02:55 AM পড়তে ১ মিনিট
চোট পেয়ে তৃতীয় ম্যাচে ছিটকে গেলেন পেসার শরিফুল

স্পোর্টস ডেস্ক:  সফরে  স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন বাংলাদেশর পেসার শরিফুল ইসলাম। এই চোটের কারণেই রোববারের মান বাঁচানোর তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন না বাঁহাতি পেসারের।


শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে শরিফুলের ডান ঊরুর সামনের দিকের মাংসপেশিতে চোটের বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন বলেছেন, 'এমআরআই স্ক্যানসহ পরবর্তী মেডিকেল পরীক্ষানিরীক্ষা করে দেখা গেছে, তার ডান পাশের রেক্টাস ফেমোরিস মাংসপেশিতে গ্রেড ওয়ান মাত্রার টান লেগেছে।'

গতকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে পাকিস্তানের ইনিংসের দ্বিতীয় ওভারে আক্রমণে যান শরিফুল। তবে মাত্র তিন বল করেই মাঠ ছাড়তে বাধ্য হন ২৩ বছর বয়সী পেসার।

তখনই ধারণা পাওয়া গিয়েছিল, পায়ের কোথাও আঘাত লেগেছে শরিফুলের। কিছুক্ষণ বসে থাকার পর ফের বল করার চেষ্টা করলেও লাভ হয়নি। শেষমেশ ফিজিওর সঙ্গে মাঠ থেকে বেরিয়ে যান তিনি।


 হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামীকাল রোববার তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। একই ভেন্যুতে খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত নয়টায়।

চলমান সফরে তিন ম্যাচের সিরিজ ইতোমধ্যে খুইয়ে ফেলেছে টাইগাররা। গত বুধবার প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হারের পর আগের দিন দ্বিতীয়টিতে ৫৭ রানের বড় ব্যবধানে পরাস্ত হয়েছে তারা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

চোট পেয়ে তৃতীয় ম্যাচে ছিটকে গেলেন পেসার শরিফুল

B
BN DESK | 31 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার