Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছক্কার ডাবল সেঞ্চুরির রেকর্ড মাহমুদউল্লাহর

BN DESK
03 September 2026, 08:28 PM পড়তে ১ মিনিট
ছক্কার ডাবল সেঞ্চুরির রেকর্ড মাহমুদউল্লাহর

স্পোর্টস ডেস্ক : গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। হারের ম্যাচে আগে ব্যাটিং করে ফিফটি পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। এই ইনিংস খেলার পথে আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা পূর্ণ করলেন মাহমুদউল্লাহ। বাংলাদেশের প্রথম ব্যাটার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।

গতকাল মাঠে নামার আগে মাহমুদউল্লাহর আন্তর্জাতিক ছক্কা সংখ্যা ছিল ১৯৭টি। সিরিজের প্রথম ওয়ানডেতে ৪৪ বলে ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। যেখানে সমান তিনটি করে চার ও ছক্কা মেরেছেন এই অভিজ্ঞ ব্যাটার। সবোর্চ্চ ছক্কার রেকর্ডটি আগে ছিল তামিম ইকবালের। ১৮৮টি ছক্কার মালিক এই ওপেনার। তামিম খেলেছেন ৪৪৮ ইনিংস। আর ৪৩০ ইনিংসে এই ২০০ ছক্কা মেরেছেন মাহমুদউল্লাহ। টেস্ট ও ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখনও তামিমেরই। টেস্টে তার ছক্কা ৪১টি, ওয়ানডেতে ১০৩টি। মাহমুদউল্লাহর ছক্কা এই দুই সংস্করণে ২৪ ও ৯৯টি। তবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৭৭ ছক্কায় অনেকটা এগিয়ে গেছেন তিনি।

তিন সংস্করণ মিলিয়ে এই দুজনের পর সবচেয়ে বেশি ছক্কা মুশফিকুর রহিমের। ৫২১ ইনিংস খেলে তিনি ছক্কা মেরেছেন ১৭৩টি। ৪৯১ ইনিংসে ১৩৫ টি সাকিব আল হাসানের। ১১৯ ছক্কা মেরে রেকর্ডের পাঁচে লিটন কুমার দাস।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ছক্কার ডাবল সেঞ্চুরির রেকর্ড মাহমুদউল্লাহর

B
BN DESK | 09 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার