Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছেলে সন্তানের বাবা হলেন রশিদ খান

BN DESK
03 September 2026, 10:45 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : পুত্র সন্তানের বাবা হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত-সমথর্কদের খবরটি তিনিই জানিয়েছেন।

রশিদ পুত্র সন্তানের নাম রেখেছেন আসলান। শনিবার (১৮ এপ্রিল) রশিদের শেয়ার করা ছবিতে দেখা যায়, এতে লেখা রয়েছে, ‘হ্যালো বিশ্ব, আমার নাম আসলান।’ রশিদ লিখেছেন, ‘আমার ছোট্ট রাজপুত্রকে পৃথিবীতে স্বাগত।’


রশিদ বিয়ে করেছিলেন ২০২৪ সালের অক্টোবরে। তার সঙ্গে বিয়ে করেন তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লাহ ও রাজা খানও। আফগানিস্তানের রাজধানী কাবুলের ইম্পেরিয়াল কন্টিনেন্টাল হোটেলে শুভ কাজ সারেন তারা। তবে তাদের স্ত্রীদের নাম বা পরিচয় জানা যায়নি।
 
রশিদ ও তার তিন ভাই ট্রেডিশনাল পাঠান সুট পরে বিয়ে করেন। বিয়ের ছবি ও ভিডিও সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা তৈরি করেছিল। রশিদের বিয়ের অনুষ্ঠানে আফগান ক্রিকেট বোর্ডের কর্তা, ক্রিকেটাররা ছাড়াও একাধিক সেলিব্রিটি উপস্থিত ছিলেন।
পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ছেলে সন্তানের বাবা হলেন রশিদ খান

B
BN DESK | 19 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার