Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছোট ভাইকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বড় ভাইয়ের

BN DESK
05 March 2024, 03:38 PM পড়তে ১ মিনিট
ছোট ভাইকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বড় ভাইয়ের

মফস্বল ডেস্ক : নীলফামারীর কিশোরগঞ্জে ছোট ভাই আওকাত হোসেন জুয়েলকে (১৭) হত্যার পর বড় ভাই মেহেদী হাসান (২৮) বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে। আজ মঙ্গলবার (৫ মার্চ) ভোরে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুটি পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে অভিযুক্ত বড় ভাই পুলিশী পাহারায় কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিহত আওকাত হোসেন জুয়েল ওই গ্রামের মৃত আব্দুল জলিলের ছোট ছেলে ও রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

এলাকাবাসী ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বড় ভাই মেহেদী হাসান মানসিক সমস্যায় ভুগছিল। সে এর আগেও বাড়িতে সবার সঙ্গে ঝামেলা করেছে। গতকাল সোমবার রাতে সে তার ছোট ভাইয়ের সঙ্গে একই বিছানায় ঘুমাতে যায। পরদিন ভোরের দিকে তাদের মা নামাজ পড়তে উঠলে ছেলের ঘর থেকে গোঙানির শব্দ শুনতে পান। ঘরে গিয়ে ছোট ছেলেকে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে তিনি চিৎকার করেন। এ সময় বড়ভাই মেহেদী হাসান বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে জুয়েলের মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলাশ চন্দ্র মন্ডল বলেন, এ ঘটনায় বড় ভাইকে পুলিশী পাহারায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

ছোট ভাইকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা বড় ভাইয়ের

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার