Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছয় বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতে যা বললেন অধিনায়ক লিটন

BN DESK
03 September 2026, 08:51 PM পড়তে ১ মিনিট
ছয় বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতে যা বললেন অধিনায়ক লিটন

স্পোর্টস ডেস্ক : সবশেষ ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল বাংলাদেশ। ৬ বছর পর আবারও সিরিজ জিতল তাদের বিপক্ষেই।

আজ বুধবার সেন্ট ভিনসেন্টে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ নিজেদের করে নিয়েছে লিটন দাসরা। লো স্কোরিং ম্যাচটির চিত্রপটই পাল্টে দিয়েছিলেন শামীম হোসেন। ১৭ বলে ৩৫ রান করেন টাইগার এই ব্যাটার। ম্যাচ শেষে অধিনায়ক লিটন দাসও প্রশংসা করলেন শামীম পাটোয়ারীর। এমনকি এমন জয়ের পর পুরো বাংলাদেশের মানুষ খুশি বলেও দাবি করলেন টাইগার এই অধিনায়ক। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অধিনায়ক লিটন বলেন, ‘আমি খুব খুশি। শুধু আমি না, পুরো বাংলাদেশের মানুষই খুশি। আমরা এমন জয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি যখন প্রথম বল খেলি, খুব কঠিন ছিল ব্যাট করা। শামীমকে ধন্যবাদ, সে খুব ভালো ব্যাট করেছে।’ ম্যাচশেষে দলের বাকি সদস্যদের কৃতিত্ব দিতেও ভুলেননি অধিনায়ক লিটন, ‘বোলারদের কৃতিত্ব দিতেই হয়। যখন আমরা উইকেট নিয়েছি, যেই বোলিংয়ে এসেছে উইকেট এনে দিয়েছে। এটা আসলে দলীয় প্রচেষ্টার ব্যাপার ছিল। আমরা একটা ভালো ফ্লোতে ছিলাম ওই মুহূর্তে। আমাদের এসে ভালো ক্রিকেট খেলতে হবে আবারও। ’

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ছয় বছর পর টি-টোয়েন্টি সিরিজ জিতে যা বললেন অধিনায়ক লিটন

B
BN DESK | 18 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার