Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জমে উঠেছে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন

BN DESK
28 February 2024, 10:30 PM পড়তে ১ মিনিট
জমে উঠেছে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন। ইতোমধ্যে শুন্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা রিটার্নিং অফিস প্রতিদ্বন্দী ২ জন প্রার্থীর প্রতীকসহ তালিকা প্রকাশ করে।

নির্বাচনে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক পৌরসভার মেয়র এসএমএ মঈন ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল প্রতিদ্বন্দিতা করছেন। এরমধ্যে এস,এম,এ মঈনের মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পরলে তিনি উচ্চ আদালতের স্মরণাপন্ন হন।

পরে উচ্চ আদালত থেকে তার মনোনয়ন বৈধ বলে আদেশের পর জেলা রিটার্নিং অফিস তাকে প্রতীক বরাদ্দ দেয়। এ অবস্থায় এস,এম,এ মঈন (মোটরসাইকেল) প্রতীক ও আব্দুল মজিদ আপেল (আনারস) প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন।

উল্লেখিত ২ জনকে বিভিন্ন ইউনিয়নে গিয়ে প্রচার-প্রচারণা চালাতে দেখা যাচ্ছে। এছাড়াও তারা দলীয় সমর্থন পেতে দৌড়ঝাপ শুরু করেছেন। ভোটারদের সাথে শুরু করেছেন যোগাযোগ। বিভিন্নস্থানে সভা, সমাবেশ, বৈঠক, সেমিনারে অংশগ্রহণ করছেন। সবকিছু মিলিয়ে নির্বাচনটি প্রতিদ্বন্দিতাপূর্ন হবে বলে প্রত্যাশা ঠাকুরগাঁওবাসীর।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

জমে উঠেছে ঠাকুরগাঁও জেলা পরিষদ নির্বাচন

B
BN DESK | 28 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার