Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় দলে ফিরছেন কোচ সালাউদ্দিন

BN DESK
03 September 2026, 11:33 AM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : একের পর এক বিদেশি কোচ বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়লেন। পেস বোলিং কোচ শন টেইটের পর ফিল্ডিং কোচ জেমস প্যামেন্টও দায়িত্ব ছাড়লেন। এছাড়াও অস্ট্রেলিয়া সিরিজে দলের সঙ্গে থাকছেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। এমতাবস্থায় টাইগারদের কোচিং প্যানেলে জনবলের সংকট দেখা দিয়েছে। সেই সংকট কাটিয়ে উঠতে আবারও জাতীয় দলের কোচিং প্যানেলে ফিরেছেন মোহাম্মদ সালাউদ্দিন।

এইচপি দলের বদলে এই অভিজ্ঞ কোচ কাজ করবেন অস্ট্রেলিয়া সিরিজ ও জিম্বাবুয়ে সিরিজেও। এ দিকে আসন্ন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে পেস বোলিং কোচের দায়িত্ব সামলাবেন তালহা জুবায়ের। এমনকি আগামী জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও দায়িত্বে থাকবেন সাবেক এই ক্রিকেটার। সালাউদ্দিন এইচপি থেকে জাতীয় দলে ফেরায় দলটির প্রধান কোচ হিসেবে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে দায়িত্ব সামলাবেন সোহেল ইসলাম। তবে এইচপির লাল বলের খেলা দেখতে কয়েক দিন সিলেটে অবস্থান করবেন সালাউদ্দিন। এছাড়া আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুলরাও থাকবেন সেখানে। আগামী ৯ থেকে ২১ জুন পর্যন্ত বাংলাদেশে সাদা বলের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।

সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ যথাক্রমে ৯, ১১ ও ১৪ জুন ঢাকার শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে দল দুটি যাবে চট্টগ্রাম। সেখানে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে যথাক্রমে ১৭, ১৯ ও ২১ জুন ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জাতীয় দলে ফিরছেন কোচ সালাউদ্দিন

B
BN DESK | 06 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার