Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় দলে হস্তক্ষেপ না করা নিয়ে যা জানালেন বুলবুল

BN DESK
10 October 2025, 03:29 PM পড়তে ১ মিনিট
জাতীয় দলে হস্তক্ষেপ না করা নিয়ে যা জানালেন বুলবুল

স্পোর্টস ডেস্ক: ফারুক আহমেদকে সরিয়ে দেওয়ার পর নতুন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হন আমিনুল ইসলাম বুলবুল। দায়িত্ব গ্রহণ করার পর থেকেই দেশীয় ক্রিকেটের নানা স্তরে উন্নতির প্রক্রিয়া নিয়মিত চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ ক্রিকেটকে বিকেন্দ্রীকরণের চেষ্টা। সম্প্রতি বড় দুটি দলের বিপক্ষে টানা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে টাইগাররা। 

শ্রীলঙ্কা এবং ঘরের মাটিতে সবশেষ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয় করেছে বাংলাদেশ। দুটি সিরিজের ফলই এসেছে লিটন-মুস্তাফিজদের পক্ষে, ২-১ ব্যবধানে। এমন জয়ের পর নিজের কোনো কৃতিত্ব দেখছেন না বিসিবি সভাপতি বুলবুল। জানিয়েছেন কোচ-ক্রিকেটারদের অবদানের কথা। একইসঙ্গে দলের কোথাও হস্তক্ষেপ না করার কথাও উল্লেখ করেছেন সাবেক এই অধিনায়ক। 

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে বুলবুল বলেন, ‘বড় বড় পরিবর্তন আনতে গেলে কিছু ঝুঁকি থাকে। আমি এখন পর্যন্ত অন্য ডিপার্টমেন্টে হস্তক্ষেপ করিনি। যা সাফল্য এসেছে সব খেলোয়াড় ও কোচদের কল্যাণে। তবে বেশ কিছু জায়গা আছে, যেখানে কাজ করলে হয়তো আমাদের দল এবং খেলোয়াড়রা আরও ভালো করতে পারবে।’

সম্প্রতি ঘরোয়া ক্রিকেট কাঠামো, ম্যাচ অফিসিয়ালদের দক্ষতা এবং খেলোয়াড়দের দীর্ঘমেয়াদি উন্নয়নে কাজ শুরু করেছে বিসিবি। যার অংশ হিসেবে ৩০ জনকে নিয়ে গতকাল থেকে শুরু হয়েছে ম্যাচ রেফারির দুইদিন ব্যাপী প্রশিক্ষণ ও কর্মশালা। এ ছাড়া কোচদেরও উন্নত প্রশিক্ষণের কথা ভাবছে বিসিবি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জাতীয় দলে হস্তক্ষেপ না করা নিয়ে যা জানালেন বুলবুল

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার