Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে এটা আমাদের বড় বিজয় : আখতার হোসেন

BN DESK
03 September 2026, 01:57 PM পড়তে ১ মিনিট

রংপুর জেলা প্রতিনিধি : এবারের নির্বাচনে রংপুরের মানুষ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, রংপুরের ছয়টি আসনে ১১ দলীয় জোট একটি আসনে শাপলা কলি এবং পাঁচটি আসনে দাঁড়িপাল্লার বিজয়ের মধ্যদিয়ে এবারের জাতীয় নির্বাচনে একদিকে আওয়ামী লীগ একবারে নেই হয়ে গেছে। সঙ্গে জাতীয় পার্টিও কিন্তু এবারের নির্বাচনের মধ্য দিয়ে প্রত্যাখ্যাত হয়েছে।

গতকাল শুক্রবার ভোর রাতে রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন আখতার হোসেন। এনসিপির সদস্য সচিব বলেন, জাতীয় পার্টি ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, ১২ ফেব্রুয়ারি রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে। এই স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে। এটা আমাদের কাছে একটা বড় ধরণের বিজয়।

বিজয় অর্জনে সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আখতার হোসেন বলেন, এই বিজয় অর্জনের ক্ষেত্রে যারা নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে কাজ করেছেন, এই রংপুর চার আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়াকর্মী আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই।

নির্বাচন নিয়ে তিনি বলেন, নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের পর্যালোচনা চলছে। আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে আমরা আলোচনা করছি।

এলাকা: রংপুর রংপুর সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে এটা আমাদের বড় বিজয় : আখতার হোসেন

B
BN DESK | 13 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার