Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী মালা কারাগারে

BN DESK
10 October 2025, 07:59 PM পড়তে ১ মিনিট
জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী মালা কারাগারে

জামালপুরের মেলান্দহ উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মালিহা আক্তার মালা মেলান্দহ পৌরসভার নাথপাড়া এলাকার সাইদুর রহমান খোকার মেয়ে। তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার টাইপিস্ট পদে কর্মরত বলে জানা গেছে। গতকাল বুধবার (০৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, নাশকতা মামলায় অভিযান চালিয়ে মেলান্দহ পৌরসভার নাথপাড়ার নিজ বাসা থেকে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি মালিহা আক্তার মালাকে বুধবার রাতে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ২০২৪ সালের নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাকে আদালতে পাঠায়। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়াও আরেকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ছিলেন মালিহা আক্তার মালা। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন। 

মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম জানান, নাশকতা মামলায় মালাকে গ্রেপ্তার করে দুপুরে আদালতে পাঠানো হয়। পরে বিজ্ঞ আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকা: জামালপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

জামালপুরে যুব মহিলা লীগ নেত্রী মালা কারাগারে

B
BN DESK | 04 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার