Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পরিপূর্ণ ইসলাম পালন সম্ভব হবে : নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

BN DESK
04 September 2026, 12:18 AM পড়তে ১ মিনিট
জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পরিপূর্ণ ইসলাম পালন সম্ভব হবে : নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

লালমনিরহাট প্রতিনিধি : জামায়াতে ইসলামীকে অন্তত একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান। লালমনিরহাটে দুই দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, আল্লাহর আইন ছাড়া সুবিচার সম্ভব নয়। ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যা রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন না হলে পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব হবে না। তিনি বলেন, ‘সমাজকে পবিত্র করতে হলে সমাজ থেকে দুর্নীতি, সুদ, ঘুস, অশ্লীলতা, বেহায়াপনা, চাঁদাবাজিসহ সকল প্রকার হারাম কাজ বন্ধ করতে হলে রাষ্ট্রীয়ভাবে কুরআনের শাসন প্রতিষ্ঠার বিকল্প নেই।

আর তাই জামায়াতে ইসলামীকে একটিবারের জন্য রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠানোর জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। লালমনিরহাট-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলুর সঞ্চালনায় গত ১৯ ও ২০ জুন স্থানীয় আল আরাফা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদস্যদের (রুকন) উদ্দেশ্যে অধ্যাপক মুজিবুর রহমান বলেন, দুনিয়ার সফলতার সঙ্গে সঙ্গে আমাদেরকে আখিরাতের সফলতার জন্য কাজ করতে হবে। আখিরাতের সফলতাই আমাদের জন্য চূড়ান্ত সফলতা।  শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর অঞ্চল টিম সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার, সাবেক জেলা আমির অধ্যাপক আতাউর রহমান, জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম রাজু, লালমনিরহাট-১ (হাতিবান্ধা-পাটগ্রাম) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রভাষক হারুন অর রশীদ, লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও জেলা সহকারী সেক্রেটারি হাফেজ শাহ আলম, শ্রমিক কল্যাণের জেলা সভাপতি রেনায়েল আলমসহ জেলা ও থানা পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীলরা।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে পরিপূর্ণ ইসলাম পালন সম্ভব হবে : নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার