Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জাহানারা আলমের অভিযোগ: তদন্ত প্রতিবেদন বিসিবির হাতে হস্তান্তর

BN DESK
03 September 2026, 01:19 PM পড়তে ১ মিনিট

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের করা সেই অভিযোগের তদন্ত রিপোর্ট অবশেষে বিসিবিতে জমা পড়েছে। আজ সোমবার স্বাধীন তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন বিসিবির কাছে জমা দিয়েছে। গত ৩১ জানুয়ারি তদন্ত কার্যক্রম শেষ করে আজ আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন হস্তান্তর করা হয়েছে।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে যে তারা তদন্ত প্রতিবেদন পেয়েছেন। বিসিবি সভাপতি মো. আমিনুল ইসলাম প্রতিবেদন গ্রহণ করেন। এ সময় কমিটির সদস্য ব্যারিস্টার মুহাম্মদ মুস্তাফিজুর রহমান খান, ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা এবং বিসিবির পরিচালক রুবাবা দৌলা উপস্থিত ছিলেন। কমিটির সদস্য অধ্যাপক ডা. নাঈমা হক বিদেশে অবস্থান করায় এ সময় থাকতে পারেননি।

তদন্ত কমিটির চেয়ারম্যান বিচারপতি তারিক উল হাকিম বলেন, 'কমিটি নির্ধারিত সময়ের মধ্যেই অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিতভাবে অনুসন্ধান সম্পন্ন করেছে এবং আজ তা আনুষ্ঠানিকভাবে বিসিবির কাছে জমা দেওয়া হয়েছে। প্রতিবেদনটি এখন বোর্ডের অভ্যন্তরীণ প্রক্রিয়ার আওতায় পর্যালোচনা করা হবে এবং পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।'

উল্লেখ্য, সাবেক নারী দলের অধিনায়ক জাহানারার উত্থাপিত অভিযোগের প্রেক্ষিতে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের লক্ষ্যে বিসিবি এই স্বাধীন তদন্ত কমিটি গঠন করে। অভিযোগগুলো নিয়ে দেশজুড়ে আলোচনার পর বিসিবি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত প্রক্রিয়া শুরু করে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জাহানারা আলমের অভিযোগ: তদন্ত প্রতিবেদন বিসিবির হাতে হস্তান্তর

B
BN DESK | 03 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার