Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন নাহিদ রানা 

BN DESK
03 September 2026, 08:00 PM পড়তে ১ মিনিট
জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন নাহিদ রানা 

স্পোর্টস ডেস্ক: চোখ রাঙাচ্ছিল জিম্বাবুয়ের ওপেনিং জুটি। বাংলাদেশের গলার কাঁটা হয়ে যাচ্ছিলেন ব্রায়ান বেনেটে ও বেন কারান। দারুণ জুটিতে এগোচ্ছিলেন দুজন। গতকাল উইকেট ধরে রেখেছিলেন। আজ অবশ্য বেশিদূর এগোতে পারেননি। সিলেট টেস্টের দ্বিতীয় দিনে সেই জুটি ২ রান জমা করার পরই স্বস্তি আনেন নাহিদ রানা।

লাক্কাতুরার চা বাগান ঘেরা স্টেডিয়ামে এখন পর্যন্ত ৭৩ রান তুলেছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে বাংলাদেশের চেয়ে এখনও তারা ১১৮ রান পিছিয়ে। বেনেট ৪৪ রানে ব্যাট করছেন। তাকে সঙ্গ দিচ্ছেন নিক উইলস। সকালে তোপ দেগে কারানকে মুমিনুল হকের ক্যাচ বানান নাহিদ। বাংলাদেশের এটাই এখন পর্যন্ত একমাত্র সাফল্য।

এরআগে, গতকাল হতশ্রী এক দিন দেখেছে বাংলাদেশ। স্বাগতিকদের বোলিংয়ে নাকানিচুবানি খাওয়ানোর পর ব্যাটিংয়েও দাপট দেখায় জিম্বাবুয়ে। সেই দাপট আজ সকাল অবধি চলে। এখনও তারা ম্যাচের লাটাই হাতে রেখেছে। যদিও সকালেই তোপ দেগেছেন নাহিদ। বাকি সময়ে টাইগার বোলাররা ছড়ি ঘোরালে ম্যাচের হালও ঘুরে যাবে।

সিলেটে রোববার প্রথম টেস্টের প্রথমদিনে বাংলাদেশ মাত্র ১৯১ রানে অলআউট হয়। জবাবে কোনো উইকেট না হারিয়ে ৬৭ রান তুলে দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে জিম্বাবুয়ে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

জিম্বাবুয়ের ওপেনিং জুটি ভাঙলেন নাহিদ রানা 

B
BN DESK | 21 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার