Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : রংপুর বিভাগীয় কমিশনার

BN DESK
10 October 2025, 08:12 PM পড়তে ১ মিনিট
জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : রংপুর বিভাগীয় কমিশনার

রংপুর জেলা প্রতিনিধি:  রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ শহীদুল ইসলাম (এনডিসি) বলেছেন, জুলাই আন্দোলনে শহীদ এবং আহতসহ অংশ নেয়া ছাত্র-জনতার চেতনা বাস্তবায়ন করা না গেলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে না। মঙ্গলবার(৫ই আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর মহানগরীতে নবনির্মিত জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদেন শেষে তিনি এ কথা বলেন। এসময় শহীদ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন শহীদ আবু সাইদের বাবা মকবুল হোসেন, রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: মজিদ আলী, জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল, পুলিশ সুপার মো. আবু সাইমসহ জেলা ও বিভাগীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। পরে সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারাসহ সাধারণ মানুষ। এছাড়াও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে দিনব্যাপী পৃথক কর্মসূচী পালন করে। কর্মসূচীতে বেরোবি ভিসি প্রফেসর ড. শওকাত আলীসহ বিভিন্ন বিভাগের ডিন ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন। 

শিল্পকলা একাডেমী মিলনায়তনে সাংবাদিকদের সাথে আলাপকালে বিভাগীয় কমিশনার বলেন, বৈষম্যহীনতার বিরুদ্ধে জুলাই বিপ্লব সংঘঠিত হয়েছে। তা বাস্তবায়ন করতে হবে। প্রশাসনের সব পর্যায়ে জবাবদিহিতা ও দুর্নীতিমুক্ত করতে হবে। প্রশাসন প্রতিষ্ঠার সংস্কার এবং বিচার নিশ্চিতের মাধ্যমে শহীদদের আকাঙ্খাকে সম্মান জানাতে হবে। পরে রংপুর শিল্পকলা একাডেমী মিলানতানে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সম্মেলন, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ পরিবার, আহত জুলাই যোদ্ধা এবং সম্মুখ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
 

এলাকা: রংপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

জুলাইয়ের চেতনা বাস্তবায়ন না হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয় : রংপুর বিভাগীয় কমিশনার

B
BN DESK | 05 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার